বিজ্ঞাপন

মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিক্ষার্থীরা মাদ্রাসায় প্রবেশের সময় প্রাঙ্গণে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে হাতবোমাটি বিস্ফোরিত হয়। এতে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন পাঁচ শিক্ষার্থীর মধ্যে আবিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনাটি অনুসন্ধানে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন।

পড়ুন: এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস সংকটে মিলতে পারে স্বস্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন