বিজ্ঞাপন

ফকিরহাটে ৩০০ ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা এবং দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার কামটা গ্রামের জাকির মোল্লার ছেলে ইমরান ওরফে নয়ন মোল্লা (৩০) এবং তাঁর ভাই কামরান ওরফে নিলয় মোল্লা (২৪)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মো: নজরুল ইসলাম শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় দুই ভাই পুলিশের সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্লাস্টিকের হাতলযুক্ত চাইনিজ কুড়াল ও ৩৬ ইঞ্চি লম্বা একটি এসএস পাইপ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, ১৪ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার নলদা-মৌভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমরান ওরফে নয়ন মোল্লার বাড়িতে পৌঁছালে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই ভাই হামলার চেষ্টা করেন ।

গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) মো: নজরুল ইসলাম জানান, আটকের পর তল্লাশি চালিয়ে ইমরান ওরফে নয়নের শয়নকক্ষের বালিশের নিচে একটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই কক্ষের টেবিলের ড্রয়ার থেকে ১ লাখ ২১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, কামরান ওরফে নিলয় মোল্লার পরিহিত জিন্সের প্যান্টের পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৩০০ পিস ইয়াবার মোট ওজন ৩০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।

তিনি আরো জানেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফকিরহাটসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পরস্পর যোগসাজশে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারাসহ সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে দণ্ডবিধির ৩৩২ ও ৩৫৩ ধারায় ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : মাদারীপুরে মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে হাতবোমা বিস্ফোরণ, আহত ৫

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন