সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত ১৪ আগস্ট ২০২৬ শুক্রবার রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযান চলাকালীন সময়ে ঐ এলাকা থেকে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ড।
জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : অবসর ভাতার জন্য শিক্ষকদের আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
সা/


