সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ মোল্লা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এম. এ. মিলন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক, সহ-সভাপতি হাফিজ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া জামপুর ইউনিয়ন বিএনপির মিন্টু, আলমগীর, সোলমান, শাহ আলম, কাউসার, সালাউদ্দিন, নজরুল, রফিক, আল আমিন, আফজাল, সামিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করা হয়।
পড়ুন:ধামরাইয়ে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ইমি/


