বিজ্ঞাপন

ঝালকাঠি কারাগার থেকে পালানো সাজাপ্রাপ্ত কয়েদি গ্রেফতার

ঝালকাঠি জেলা কারাগার থেকে দুই বছর আগে পালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদি মনের হাওলাদার ওরফ হাসান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগষ্ট) গভীর রাতে জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হাওলাদার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের পুত্র।

পুলিশ জানায়, ২০১৫ সালের একটি জিআর মামলায় আদালত মনির কে দুই বছরের সশ্রম কারাদন্ড দেয়।সেই কারাদন্ড ভোগের সময় প্রায় দুই বছর আগে ঝালকাঠি কারাগার থেকে পালিয়ে যায় মনির।এরপর থেকে আত্মগোপনে ছিলেন সে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুজ্জামান সোহাগ জানান, তার নামে গ্রেফতারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে চোর সন্দেহে পিটিয়ে হত্যা: পাম্পের ম্যানেজারসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন