কুষ্টিয়া জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব চেক হস্তান্তর করেন বিআরটিএ সদর কার্যালয়ের (যুগ্ম সচিব) পরিচালক (অপারেশন) মোছাম্মাৎ মমতাজ বেগম।
জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান।
এসময় বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মুহাম্মদ অহিদুর রহমান, মোটরযান পরিদর্শক সাজিদ শাহারিয়ার ফাহিম, মোটর শ্রমিক সংগঠনের নেতারা, সংশ্লিষ্ট কর্মকর্তা, উপকারভোগী সহ গনমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আহত এবং নিহত ৮৩টি পরিবারের মাঝে মোট ৩ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। আহত ২৮টি পরিবারকে মোট ৪২লাখ টাকার চেক এবং ৫৫জন নিহতের পরিবারকে দুই কোটি ৭৫ লাখ টাকার চেক দেয়া হয়।
পড়ুন:আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
ইমি/


