জেলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সফল চাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ বোরবার দুপুরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার, জেলা মৎস কর্মকর্তা
মোহাম্মদ আব্দুর রাশেদ, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার মো. মারজান সরকার
,জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুল,সদর উপজেলা বিএনপির
সভাপতি মোশাররফ হোসেন বাবু। এছাড়া জেলার মৎস্য খামারীরা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, দারিদ্র্য দুর করে কর্মসংস্থান সৃষ্টিতে ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ খাতকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও রফতানিমুখী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।পাশাপাশি এ খাত নিয়ে সরকারের সাফল্য ও ভবিষ্যত নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
আলোচনা শেষে মৎস চাষে অবদান রাখায়,চিংড়ি উৎপাদন, কার্প জাতীয় মাছ, পাঙ্গাশ, কৈ, তেলাপিয়া মাছ উৎপাদনসহ মোট ছয়টি ক্যাটাগরিতে জেলার ৬ জন মৎস খামারী কে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়। পরে পৌর পার্ক জলাশয়ে মাছের পোনার অবমুক্ত করা হয়।
পড়ুন:ইন্দোনেশিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প
ইমি/


