বিজ্ঞাপন

সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা

সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ফজলে বারী, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ বিন সুলতান, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউর রহমান বদি, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান, জনবল সংকট নিরসন, ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া হাসপাতালের ওয়ার্ডগুলোর পরিবেশ উন্নয়ন, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
সভায় হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসসহ স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন:আখাউড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন