গাইবান্ধায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের যুবলীগ- ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করছে ডিবি পুলিশ। শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার বিকালে গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।
গ্রেফতারকৃতরা হলেন, নিষিদ্ধ সংগঠনের জেলা যুবলীগের সহ- সভাপতি শ্রী সঞ্জীব বিশ্বাস বুড়ু, জেলা ছাত্রলীগের উপ- পরিবেশ বিষয়ক সম্পাদক মো. রানা মিয়া।
ডিবি পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা অনলাইন ও অফলাইনে সুসংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খলার করার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের মধ্য থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের মোবাইল ফোনে গ্রুপের মাধ্যমে নেতা কর্মীরা অনেক কিছু নিষিদ্ধ সংগঠন নিয়ে কার্যক্রম চালাচ্ছেন। এই গ্রুপের সদস্য সংখ্যায় বেশ কয়েক সাংবাদিক ওরয়েছে। যারা আ’লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মী। তারা সাংবাদিকতার আড়ালে মাঠ থেকে তথ্য সংগ্রহ করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছেন।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব হোসেন বলেন, গ্রেফতারকৃতদের ফোনে অনেক ধরনের তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসা চলছে। সেগুলো নিয়ে কাজ চলছে।
পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা


