বিজ্ঞাপন

সিরাজগঞ্জে এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোনার বাংলা এনজিও পরিচালক আরিফুল ইসলাম (৪৫)র ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামে বাড়ির পাশে একটি কাঠবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আরিফুল ইসলাম দূর্গানগর ইউনিয়নের দূর্গানগর গ্রামের দানেজ আলীর ছেলে ও সোনার বাংলা এনজিও’র পরিচালক।

সোমবার (১৭ আগষ্ট) সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় দুর্গানগর ইউনিয়নের দুর্গানগর গ্রামের মেহগনি গাছের সাথে আরিফুল ইসলাম নামের একজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে কী কারণে আরিফুল ইসলাম এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

পড়ুন : সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন