প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের পরিকল্পনা কমিশনে একনেকের দ্বিতীয় সভা শুরু হয়।
বিজ্ঞাপন
সভায় অনুমোদনের জন্য ১১টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ১০ হাজার ৪৬ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৮ হাজার ৭৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ বা অনুদান থেকে ১ হাজার ৩৬১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
সভায় স্বাস্থ্য, নৌপরিবহন, সড়ক, পানি সম্পদ, স্থানীয় সরকার, প্রাণিসম্পদ ও বিদ্যুৎ খাতের নতুন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি কয়েকটি চলমান প্রকল্পের সংশোধনী প্রস্তাবও রাখা হয়েছে।
পড়ুন: হামে আক্রান্ত শিশুদের বড় অংশ অপুষ্টিতে ভুগছিল: গবেষণা
আর/


