বিজ্ঞাপন

সফলতা অর্জনে শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি কমাতে হবে : নোবিপ্রবি উপাচার্য

সফলতা অর্জন করতে হলে শিক্ষার্থীদেরকে ডিভাইসের ওপর আসক্তি কমানোর পরামর্শ দিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী। 
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের আয়োজিত এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য গোলাম রব্বানী বলেন, যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে ডিভাইসের ওপর আসক্তি কমাও, দয়া করে আসক্তি কমাও। অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখবে, শুধু সময় অপচয়। এটি আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, কোন সন্দেহ নেই। কিন্তু এটি আমাদের অনেক সময় কেড়ে নিচ্ছে। আমরা যতটুকু ইতিবাচকভাবে এটি ব্যবহার করছি, তার চেয়ে বেশি নেতিবাচকভাবে ব্যবহার করছি। ইতিবাচক-নেতিবাচক বাদ দিয়ে আমরা আমাদের সময় অপচয় করছি। অতএব ডিভাইস ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক সায়মা বিনতে ফারুকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু, প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, প্রিন্সিপাক কাজী ফারুকী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী রাসেল, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও কেএফেসসি শিশু কাননের প্রধান শিক্ষক শফিউল আলম টিপু প্রমুখ। 
আয়োজকরা জানায়, ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ এই প্রতিপাদ্য নিয়ে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে একটি ‘জলছত্র’ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন