চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রতিটি বাড়িঘর,ছাদ, আঙ্গিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রতিটি নাগরিককে আমাদের সামান্য অবহেলার কারনে যাতে আমাদের জীবনটা বিপর্যয়ে মধ্যে না পড়ে সেবিষয়ে সতর্কতা ও সচেতনভাবে সমস্ত কার্যক্রম গ্রহন করতে হবে।পরিবেশ সুরক্ষায় আমরা বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেছি। ২৭ অক্টোবর এই জেলাতে একসাথে একদিনে এক লক্ষ গাছ রোপন করেছি। প্রধানমন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের যেই ঘোষনা করেছে সে লক্ষ্য অর্জনের জন্য জেলা প্রশাসক, বন বিভাগসহ বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে, আমাদের এই দেশে পরিবেশকে সত্যিকারের বসবাস যোগ্য করতে চাই বৃক্ষ রোপনের বিকল্প নেই।
শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কর্মসূচির অংশ হিসেবে অসহায়দের মাঝে হুইলচেয়ার বিতরণ, ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বোয়ালখালী পৌরসভার জমাদারহাট বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা,বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী,সদস্য সচিব হামিদুল হক মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু আকতার, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক মুজাহিদুল ইসলামসহ,গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
পড়ুন : খাল খননে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে প্রবাসী, উদ্বোধন করলেন মার্কেট


