ঝিনাইদহের কালীগঞ্জে জটিল রোগে আক্রান্ত জিনিয়া খাতুনের পাশে দাড়িয়েছে এসএসসি ব্যাচ ২০০৮ এর বন্ধুদের সংগঠন ওয়েলফেয়ার ফান্ড। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমি মাঠে জিনিয়া ও তার বাবার হাতে আর্থিক সহযোগীতার টাকা তুলে দেওয়া হয়। জিনিয়ার বাড়ি মেহেরপুর সদর উপজেলা শহরের গোরস্থানপাড়ার রাজমিস্ত্রী জাহিদ আহম্মেদের বড় মেয়ে। জিনিয়া ট্রাইভেনটিকুলার হাইড্রোকেফালাস রোগে আক্রান্ত। বর্তমানে জিনিয়ার ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসা চলছে।
জিনিয়ার বাবা জানান, মেয়ের বয়স বর্তমানে ১১ বছর। জন্মের পর থেকে ভালো ছিল। প্রায় তিন বছর আগে তার জ্বর আসে। এরপর জ্বর গেলেও মাথা ব্যাথা থেকে যায়। পরে তার মাথার ডান সাইডে দেখা যায়, যা দিনে দিনে বড় হচ্ছে। এ রোগের ফলে সে আগের মত আর স্বাভাবিকভাবে হাটতে পারছে না। চিৎিসকরা বলেছে দ্রুত চিকিৎসা করা না হলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে। আমি রাজমিস্ত্রির করে এ পর্যন্ত মেয়ের চিকিৎসায় প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। এখন অপারেশন করতে প্রায় তিন লাখ টাকা খরচ হবে। তবে এ রোগের চিকিৎসা দির্ঘমেয়াদি।
টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ঢাকার পপুলার হাসপাতালে ডাক্তার সাব্বির শরিফ জানান, এ রোগে মাথায় পানি জমে। মাথার ফাংশনগুলো ধিরে ধিরে অকেজো হয়ে পড়ে। তবে, প্রোপার চিকিৎসা করা গেলে রোগী সুস্থ্য হয়ে ওঠে। তিনি জানান, মেহেরপুরের ছোট্ট জিনিয়ার বাবা মাইকিং করে মেয়ের চিকিৎসার সাহায্য চাওয়ার একটি ভিডিও আমাদের এসএসসি ব্য্যাচ ২০০৮ এর বন্ধুদের নজরে পরে। পরে সবার সহযোগীতায় আজ আমরা জিনিয়ার বাবার হাতে মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতার টাকা তুলে দিলাম। এছাড়ার জিনিয়ার চিকিৎসার ব্যপারে যা কিছু করা সাধ্যমত চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন।
এসময় উপস্থিত্র ছিলেন, ওয়েলফেয়ার ফান্ডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ সাদি রোম ও ওয়েলফেয়ার ফান্ডের সাধারন সম্পাদক সাঈদ হোসেন কানন।
পড়ুন : কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


