বিজ্ঞাপন

সুনামগঞ্জে বিজিবি সেজে টিভি-মিরর চুরি করে পালাতে গিয়ে ধরা

সুনামগঞ্জের দিরাইয়ে নিজেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য পরিচয় দিয়ে আবাসিক হোটেলে অবস্থান করে মালামাল চুরির অভিযোগে মো. সাইফুর রহমান রুনেল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিজিবির লোগোযুক্ত পোশাক ও চোরাইকৃত মালামাল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

‎গ্রেপ্তার রুনেল সিলেট জেলার ওসমানীনগর উপজেলার পূর্ব ব্রাহ্মণগাঁও এলাকার মৃত মাসুক আলীর ছেলে।

‎পুলিশ ও হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ আগস্ট দুপুর ৩টা ১২ মিনিটের দিকে রুনেল নিজেকে বিজিবির সদস্য পরিচয় দিয়ে দিরাই পৌরসভার জাকারিয়া আবাসিক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের কর্মচারী শাহ মোবারক আলী পারভেজ তাকে ২০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেন এবং চাবি তার কাছে হস্তান্তর করেন।

‎হোটেলে অবস্থানকালে রুনেল মাঝেমধ্যে বাইরে যেতেন এবং আবার হোটেলে ফিরে আসতেন। এ সময় তাকে প্রায়ই বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরতে দেখা যায়। তার সঙ্গে বিজিবির পোশাকের কাপড় ও লোগোযুক্ত একটি ট্রাভেল ব্যাগও ছিল।

‎পরে ২০ আগস্ট বিকেল ৪টা ৩৮ মিনিটের দিকে বিজিবির লোগোযুক্ত গেঞ্জি পরা অবস্থায় ওই ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হওয়ার সময় হোটেলের বয় ওবায়দুর মিয়া তাকে কোথায় যাচ্ছেন জানতে চান। জবাবে তিনি বাইরে কাজ আছে এবং কাজ শেষে আবার ফিরে আসবেন বলে জানান। এরপর ২০৩ নম্বর কক্ষের চাবি হোটেল বয়ের কাছে রেখে তিনি চলে যান।

‎তার ব্যাগ নিয়ে হোটেল থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি ম্যানেজারের সন্দেহ হলে তিনি হোটেল বয়কে সঙ্গে নিয়ে কক্ষটি খুলে দেখেন। এ সময় কক্ষের ভেতরে থাকা ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, বাথরুমের একটি মিরর, একটি বেসিন সেলফ ও একটি তোয়ালে পাওয়া যায়নি।

‎বিষয়টি তাৎক্ষণিকভাবে হোটেল মালিক শাহ জাকারিয়া চৌধুরীকে জানানো হয়। পরে হোটেল মালিক ও সাক্ষী মো. আব্দুল কাইয়ুমের সহায়তায় ছাতক থানাধীন জাউয়া বাজার এলাকা থেকে রুনেলকে আটক করে দিরাই থানায় নিয়ে আসা হয়।

‎পরে তার কাছে থাকা মালামাল হোটেল কর্তৃপক্ষ সনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।

‎দিরাই থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে রুনেল নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। একই সঙ্গে সরকারি কর্মচারীর পোশাক পরিধান এবং হোটেলের কক্ষ থেকে টেলিভিশন, মিরর, বেসিন সেলফ ও তোয়ালে চুরির কথাও স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

‎এ ঘটনায় দিরাই থানায় চুরির মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে হতে শিক্ষা গড়তে হবে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন