বিজ্ঞাপন

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন, রাতে শপথ

সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনতে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন নেতা। মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিতে পারেন, এমন চারজন হলেন ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এদিকে অন্য আরেকটি সূত্র নিশ্চিত করেছে, শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, মন্ত্রিসভার বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে বড় ধরনের রদবদল। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন বা পরিবর্তন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই রদবদল বা সম্প্রসারণ বিষয়ে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবারের (২২ আগস্ট) মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়। এ বিষয়ে এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

অন্য একটি সূত্র জানাচ্ছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরেই সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

ইতোমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে সূত্র।

নাম প্রকাশ না করার শর্তে সরকারি যানবাহন অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে তিন থেকে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পতাকাবাহী এসব গাড়ির জন্য নির্ধারিত চালকসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

পড়ুন : শিক্ষার্থীদের কর্মক্ষম করে তুলতে হতে শিক্ষা গড়তে হবে

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন