বিজ্ঞাপন

বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে

মার্কিন ডলারের মান দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বন্ড পুনঃক্রয় কর্মসূচি বাড়ানোর ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম বাড়ার পথে রয়েছে। খবর রয়টার্সের

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) বেলা ১টা ৫২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৯ মে’র পর সর্বোচ্চ। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। পাশাপাশি মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ডলারকে দুর্বল হতে দেখছি। এর ফলে শুধুমাত্র স্বর্ণ নয়, বরং সব ধরনের মূল্যবান ধাতুরই দাম বাড়ছে। সেই সঙ্গে বন্ডের আয়েও বড় ধরনের পরিবর্তন এসেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৯ দশমিক ৩১ ডলার, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে উন্নীত হয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পড়ুন : মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৪ জন, রাতে শপথ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন