বিজ্ঞাপন

রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবনে প্রবেশ করছেন অতিথিরা

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেছেন।

শপথ অনুষ্ঠান সামনে রেখে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

বিকেল থেকেই একে একে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে প্রবেশ করছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের দরবার হলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

বিজ্ঞাপন

পড়ুন : নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন শনিবার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন