বিজ্ঞাপন

দিনাজপুরে ভৈরবীর বাংলা গানের আসর

দিনাজপুর পৌরসভার প্রশাসক উপসচিব শেখ হাফিজুর রহমান বলেছেন, আমাদের সন্তানদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতকি চর্চার কোন বিকল্প নেই। বাংলা গান ও বাঙালীত্বকে লালন -ধারণ করতে বাংলা গানের আসর যথেষ্ঠ গুরুত্ব বহন করে।

গতকাল রাতে দিনাজপুর নিমতলাস্থ ভৈরবী কার্যালয়ে ভৈরবীর শিল্পীদের নিয়ে চিরায়ত বাংলা গানের আসর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ভৈরবীর সভাপতি, বিশিষ্ট্য উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী উস্তাদ সুনীল মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কবি ও গবেষক কামরুজ্জামান গোপন, নাট্যকার ও গবেষক টিটো রেদওয়ান এবং কবি চাষা হাবীব। ভৈরবীর শিল্পী মার্জিয়া খানম মৌ’র সঞ্চালনায় বাংলা গানের আসর অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী এবং নাটোর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা ও ভৈরবীর শিল্পী দুলাল বসাক, মাসুদা খাতুন, মাধবী চক্রবর্তী, নিতাই রায়, গুলশান আরা, রেরাশাদ আলম রনি, মিথিলা মিশ্র, বর্ণালী রায়, বরফি রায়, ধ্রুতি রায়, মুনাফ, রাজশ্রী, বরণ্য, রোজা, আর্নিক বসাক, হিতৈষী রায় হিরা, মনোরঞ্জন মহন্ত।

এডিসি (শিক্ষা ও আইসিটি) মোঃ মাঝহারুল ইসলাম বলেন, যেখানে অন্যায়-অত্যাচার সৃষ্টি হয়েছে সেখানে সাংস্কৃতির মাধ্যমে তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তাই বাঙালীর সংস্কৃতির শেকড় হচ্ছে বাঙালী সংস্কৃতি। সেটা আমাদের সন্তানদের হৃদয়ে লালন করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষার্থীদের জিপিএ-৫ পাওয়ার চেয়ে ভালো মানুষ হতে হবে: ডেপুটি স্পিকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন