বিজ্ঞাপন

নেতৃত্ব মানে দায়িত্ব কাঁধে তুলে নেওয়া: ডা. কামরুল হাসান তরফদার

নেতৃত্ব শুধু নির্দেশ দেওয়ার বিষয় নয়, বরং সবার পাশে দাঁড়িয়ে দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার নাম—এমন মন্তব্য করেছেন ঢাকাস্থ সিলেটবাসীর সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইএনটি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্বপ্ন সোসাইটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. কামরুল হাসান তরফদার বলেন, ইতোমধ্যে জালালাবাদ হেলথ সেন্টার ও আইটি সেক্টরের কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের দুর্গম পাহাড়ি এলাকা, চা-বাগান ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও জবাবদিহিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে এবং স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জমির আলী ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু।

এ সময় বক্তব্য দেন প্রতিদিনের বাণীর সম্পাদক মো. শাবান মিয়া, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শফিকুল বারী আউয়াল, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী ও চৌধুরী মো. ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, সংগীতশিল্পী সৈয়দ আশিকুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বপ্ন সোসাইটির সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, ফারহান আফছার, এইচ এম সৌরভ, নাবিক হাসানসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের নেতৃত্বে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সামাজিক, স্বাস্থ্য ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন:ফটিকছড়ির মাইজভাণ্ডারে মাদকবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন