ছিন্নমূল সামাজিক সংস্থা (ছিসাস)-এর ৭ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আল সাবাব। একই প্রতিষ্ঠানের কাজী ওসমান গনি দ্বিতীয় এবং ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী আয়শা আক্তার জাকিয়া তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আবুল আহসান টিটু, শিক্ষক মো. জুয়েল ও কাজী সাইদ ইকবাল।
ছিসাসের প্রতিষ্ঠাতা রাগিব হাসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আনান, আমিনুল, মিথিলা, অধরা, তাসনিম, আনিশা, অরিত্র, শুভসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
ইমি/


