পার্বত্য বান্দরবান জেলার সদর পৌরসভায় ৩৪৫ পিস্ ইয়াবাসহ ১১ মাদক মামলার আসামি গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। রুজু হয়েছে মামলা।
বান্দরবান জেলার সদর পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়াস্ত রঞ্জিত চৌধুরীর ভাড়াটিয়া বাসার সামনে থেকে ১১ মাদক মামলার আসামি নয়ন চৌধুরী (৫০) নামে এক আসামি ৩৪৫ পিস্ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটে ২৪ আগস্ট আনুমানিক রাত ১টা ১৫ মিনিটের দিকে।
জানা গেছে, ১১টি মাদক মামলার আসামী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ও মাদক মামলা রুজু সংক্রান্ত রিপোর্ট। এতে এস আই রহিত কুমার বিশ্বাস ফোর্সসহ ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০) এর নিকট থেকে উদ্ধারকৃত ৩৪৫ (তিনশত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
পড়ুন : স্কুল ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগ তুলে কৃষক পরিবারকে জিম্মি, লক্ষ টাকা জরিমানা


