বিজ্ঞাপন

মেয়ের ১৪তম জন্মদিনে ১৪টি গাছের চারা রোপণ করলেন সেলিম হোসেন দিপু

সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর একমাত্র মেয়ে ইশরাত জাহান ইশার ১৪তম জন্মদিন ব্যতিক্রমী আয়োজনে উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

সকালে গোয়ালপাড়া হাই স্কুলে মেয়ের জন্মদিন উপলক্ষে ১৪টি গাছের চারা রোপণ করেন সেলিম হোসেন দিপু। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান—শিশুদের জন্মদিনে কেক কাটার পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার—এমন বার্তা থেকেই মেয়ের জন্মদিনে ১৪টি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন বলে জানান সেলিম হোসেন দিপু।

তিনি বলেন, “সন্তানের জন্মদিনে শুধু আনন্দ-উৎসব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ রেখে যাওয়াই আমাদের দায়িত্ব। তাই ইশার ১৪তম জন্মদিনে ১৪টি গাছের চারা রোপণ করেছি।”

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক ও লেখক দেওয়ান সামসুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জয়নাল আবেদিন,সিনিয়র শিক্ষক সাইফুল,জামাল, তোফাজ্জল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখছেন এলাকাবাসী।

পড়ুন : রোহিঙ্গা সংকটের দশ বছরেও অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন