বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর পুকুরপাটান এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামের মোসাঃ রাজিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে রাজিয়া বেগম (৪৭), মোঃ মফিজুল (৫০) ও মোসাঃ রুমি বেগম (২৭)কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

পড়ুন : রোহিঙ্গা সংকটের দশ বছরেও অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন