পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন লিল্লাহ বোডিং ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে গরুর মাংস বিতরণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ৪১টি লিল্লাহ বোডিং ও এতিমখানায় অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে এই মাংস পৌঁছে দেওয়া হয়।
বিতরণ কার্যক্রম শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপি নেতা ও সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।
দোয়া মাহফিলে কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান সহ স্থানীয় নেতাকর্মী, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
সা/


