বিজ্ঞাপন

আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা- ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম

২০২৭সালের আগামী শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, ৪র্থ শ্রেনী থেকে একটি বই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী আরো বলেন, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরে যে আটটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টের উপরে বই লেখা হয়েছে । সেই বইয়ের লিখত ৪০মার্কস ও খেলার মাঠে থাকবে ৬০মার্কস সেটি না পেলে পাস করবে না। এটি করার উদ্দেশ্য হচ্ছে সরকার পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে , এবং সন্তানদের যেনো সুস্থভাবে বেড়ে উঠে ও মাদক থেকে দূরে থাকে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিভাবান খেলোয়াড়দের খোঁজে বিকেএসপিতে সুযোগ দেওয়া হচ্ছে। দলমত নির্বিশেষে দেশের জন্য দেশের মানুষের জন্য ঐক্যবদ্ধ কাজ করার কথাও জানান প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

ডিসি কাপ ফাইনালে নির্ধারিত ৩-১গোলে লৌহজং উপজেলাকে হারিয়ে বিজয়ী হয় মুন্সিগঞ্জ পৌরসভা দল।

পড়ুন:ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ খেলার উদ্বোধন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন