নরসিংদী সদরের গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ আগস্ট) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।
গদাইরচর আছিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওঃ আবু জাফর মোঃ ছালেহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রাক্তন সভাপতি জনাব ছানিয়া আফরোজ, অভিভাবক সদস্য মোঃ আবুল বাশার, শোয়াইব মোল্লাহ, শিক্ষক প্রতিনিধি লুৎফর রহমান, সহকারী প্রভাষক মো: নাছির উদ্দীন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং আগামীতে দেশকে এগিয়ে নিতে শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পরবর্তীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

