বিজ্ঞাপন

জামালপুরে জশনে জুলুসের আনন্দ মিছিল

নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র আবির্ভাব দিবস উপলক্ষে জামালপুরে জশনে জুলুসের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার সকালে খাজায়েনে রহমত পাক দরবার শরীফের উদ্যোগে শহরের পিটিআই প্রাঙ্গণ থেকে আনন্দ মিছিলটি বের হয়। দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর কেবলা আলহাজ্ব মুহাম্মদ রেজাউল হক রেজার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফে গিয়ে শেষ হয়।

এছাড়া জামালপুর দরবার শরীফের উদ্যোগেও পিটিআই চত্বর থেকে পৃথক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হযরত শাহ জামাল (রহ.) মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জামালপুর দরবার শরীফের গদিনসীন মাওলানা রওনকুল ইসলাম মাইজভান্ডারী।

মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এসময় নবীজি (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

অন্যদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. শাহ আলম।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

পড়ুন : পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন