বিজ্ঞাপন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেসে সীরাতুন্নবী উদযাপন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিনিময় লাইব্রেরী এবং সীরাত বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস প্রাঙ্গণে দিনব্যাপী সীরাতুন্নবী উদযাপন ও সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মাসকান্দা নতুন বাজার এলাকায় অবস্থিত কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার (পিটি)এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সসের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর ডা. এম এ কুদ্দুস (জাহিদ)।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ আলোচক হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী (মুতাওয়াল্লী, খানকায়ে হোসাইনিয়া মাদানিয়া মোমেনশাহী), মুফতি আমীর ইবনে আহমদ (পরিচালক, সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্র, ধোপাখলা মোড়, ময়মনসিংহ), হাঃ মাওঃ মুফতি ইলিয়াস (মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, মাসকান্দা) এবং মুফতি আমিনুল ইসলাম রায়হান (ইমাম ও খতিব, বায়তুল মামুর জামে মসজিদ, মোমেনশাহী)।

বক্তারা তাদের আলোচনায় মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (সা.)-এর সীরাত বা জীবনদর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে সেই আদর্শ নিজেদের জীবনে প্রতিফলিত করার আহ্বান জানান। সীরাত প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ।অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার, নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

পড়ুন:সিরাজগঞ্জে মিলাদুন্নবী (সা.) উদযাপন, জশনে জুলুসে নবীপ্রেমীদের ঢল

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন