বিজ্ঞাপন

সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও জনদুর্ভোগের ইস্যু নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই অধিবেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঘন ঘন লোডশেডিংয়ের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এবার সংসদে বিরোধী দল জোরালো ভূমিকা রাখবে বলে জানা গেছে। পাশাপাশি প্রশাসনে বিতর্কিত দলীয় নিয়োগের বিষয়েও বিরোধীদলীয় সংসদ সদস্যরা সরব হতে পারেন।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শেরেবাংলা নগরসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

পড়ুন: রংপুরে চার হত্যা: ২ আসামির ডিএনএ সংগ্রহ ও ডোপ টেস্ট হবে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন