বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনে ফকিরহাট উপজেলা যুব রেড ক্রিসেন্টের ২০২৬-২০২৮ মেয়াদের ১৫ সদস্য বিশিষ্ট নতুন ‘যুব নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এই মানবিক সংগঠনে দলনেতা (টিম লিডার) হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ অনুজ। এছাড়া উপ-দলনেতা (ডেপুটি টিম লিডার) পদে দায়িত্ব পেয়েছেন ইবাদুল মোড়ল এবং শারমিন সুলতানা হীরামনি।
বুধবার বিকেলে নবগঠিত এই কমিটি আগামী দুই বছর ফকিরহাট উপজেলায় রেড ক্রিসেন্টের সব ধরনের মানবিক, সামাজিক ও দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা পরিচালনা করবে।
কিমিটির অন্যান্যরা হলেন, বিভাগীয় প্রধান ও উপ-প্রধানবৃন্দ: প্রশাসন, সংগঠন ও নিয়োগ বিভাগ: শেখ শাহিদুল ইসলাম (প্রধান) ও সৈয়দা জোবায়দা মাহমুদ জোবা (উপ-প্রধান) প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগ: কাজী তারিকুল ইসলাম শশী (প্রধান) ও এ. আহাদ শেখ তানভীর (উপ-প্রধান) আইটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগ: মোঃ সাগর মল্লিক (প্রধান) ও ঝলক জুবায়ের (উপ-প্রধান) দুর্যোগ ও মানবতাবাদী সাড়াদান বিভাগ: আজিজুল গাজী (প্রধান) ও মোঃ লাহুল হুদা (উপ-প্রধান) স্বাস্থ্য সেবা বিভাগ: কথা সাহা (প্রধান) ও সরদার মশিউর রহমান (উপ-প্রধান) রিসোর্স মোবিলাইজেশন বিভাগ: মুক্তা আক্তার (প্রধান) ও শেখ সিফাত (উপ-প্রধান) কমিটির নতুন নেতৃবৃন্দ ফকিরহাট উপজেলায় রক্তদান কর্মসূচী, সচেতনতামূলক কাজ এবং মানবসেবামূলক কার্যক্রমে গতি ফেরানোর আশাবাদ ব্যক্ত করেছেন।
পড়ুন:বগুড়ায় গ্রামীণ পর্যটন উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ইমি/


