কুড়িগ্রামের উলিপুরে যুবক-যুবতী ও নারীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করেছে Human Relief Foundation (HRF)।
প্রতিষ্ঠানটির উদ্যোগে চারটি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেডগুলো হলো গাড়ি চালনা (Car Driving), মৌমাছি পালন (Apiculture), দর্জি ও সেলাই (Tailoring & Sewing) এবং কম্পিউটার ও ফ্রিল্যান্সিং ( Computer & Freelancing)
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে দক্ষতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।
যে বিষয়গুলোতে প্রশিক্ষণ:
গাড়ি চালনা: ড্রাইভিং, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ।
মৌমাছি পালন: মৌচাক ব্যবস্থাপনা, মধু উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ।
দর্জি ও সেলাই: মাপ নেওয়া, কাপড় কাটা, সেলাই, পোশাক তৈরি ও ফিনিশিং।
কম্পিউটার ও ফ্রিল্যান্সিং: কম্পিউটার, MS Office, ইন্টারনেট, ডিজিটাল দক্ষতা ও ফ্রিল্যান্সিং।
শিক্ষাগত যোগ্যতা ও গুরুত্বপূর্ণ তারিখ: প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০২ সেপ্টেম্বর ২০২৬ এবং প্রশিক্ষণ শুরু হবে ০৬ সেপ্টেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের অফিসে গিয়ে আবেদনপত্র ও সিভি একটি খামে করে জমা দিতে হবে। খামের ওপর যে ট্রেডে আবেদন করা হচ্ছে, সেই নির্দিষ্ট ট্রেডের নাম স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনপত্র জমাদানের স্থান: Human Relief Foundation (HRF) Project Office, কর্মসংস্থান ব্যাংকের পাশে, পুরাতন বাসস্ট্যান্ড, উলিপুর, কুড়িগ্রাম।
এ বিষয়ে Human Relief Foundation (HRF)-এর উলিপুর প্রকল্প অফিসার বদরুজ্জামান বুলবুল বলেন, “দক্ষতা অর্জন একজন মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষ করে যুবক-যুবতী ও নারীদের কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা আমাদের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আমরা চাই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন সংখ্যা সীমিত। নির্ধারিত যোগ্যতা ও আসনসংখ্যার ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। তাই আগ্রহীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
দক্ষতা অর্জন করুন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন এই লক্ষ্যেই এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

