টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নেভাতে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিটের চেষ্টায় বুধবার দুপুর ১টা ৫৫ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। পরে দুপুর পৌনে ১টার দিকে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণের কাজে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে গাজীপুর, ঢাকা ও আশপাশের এলাকার আরও ১৮টি ইউনিট সেখানে যোগ দেয়। সব মিলিয়ে ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে সেনাবাহিনীও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয়।

পড়ুন:এলপিজি সিলিন্ডার নিয়ে ধর্মঘট করলে কঠোর ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন