জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের সংসদ সদস্যরা।
আজ বৃহস্পতিবার সংসদের তৃতীয় অধিবেশন থেকে এ ওয়াকআউট করে তারা।
এদিন রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি আইযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।
পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।
পড়ুন : দ্রব্যমূল্য, আইন-শৃঙ্খলা, বিদ্যুৎ সংকট নিয়ে সংসদে রুমিন ফারহানার ক্ষোভ


