রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে হত্যার পর বিচারের নামে ‘জজ মিয়া নাটক’ সাজানোর অভিযোগ এনে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ‘নাগরিক সমাজ’ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সমানে হওয়া কর্মসূচিতে অভিযোগ করা হয়, একটি পরিবারকে নিশ্চিহ্ন করার বিষয়ে বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা হয়েছে। পুলিশ ও সাসপেক্টের পরনে একই শার্ট, ধর্ষণের আলামত গোপন, মুখমন্ডল ঝলসে দেওয়া,বালকের লিংগকর্তনসহ নানা বিষয়ে গোপন করে প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে।
ডা. প্রেমানন্দ দাশের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলকালে বক্তব্য রাখেন সংস্কৃতিকর্মী জয়ন্তি বিশ্বাস, জুবায়ের আহমেদ, অ্যাকটিভিস্ট সুফিয়ান আজাদ, ফাহিম মুনতাসির, সংস্কৃতিকর্মী মাসুদ মুন্সী, শিক্ষার্থী রাফি আহমেদ, ওমর ফারুক প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

