নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত গোলাম মোস্তফা ওরফে হোনা মিয়া (৫০) নামে এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত গোলাম মোস্তফা লালপুর উত্তরপাড়া গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে লালপুর ডিগ্রি কলেজের মোড়ে একটি ইট বোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট ১২-০৮১৯) গোলাম মোস্তফাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পড়ুন : দুই শতাধিক অসহায়-দরিদ্র মানুষকে রান্না করা খাবার দিয়েছে আল ইয়ানা ফাউন্ডেশন


