টাঙ্গাইলে নদী থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকর ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে বাড়ির পাশের নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।​ নিহত ইউনুস আল মুর্শেদ কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাঁকে খুঁজতে যান। পরে রাতে সেখানে নদীতে তাঁর ভাসমান লাশ দেখতে পান।​ তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও নানা প্রশ্ন।

স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তাছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাঁকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে তাঁর দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।

পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুক সমান পানিতে ডুবে তাঁর কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়।

পরিবার সূত্রে জানানো হয়েছে, শনিবার সকাল ১০টায় কাণ্ঠালিয়া গ্রামে জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।​

পড়ুন : তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন