বিজ্ঞাপন

টাঙ্গাইলে ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে ৩ জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন— কাঞ্চনপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজ খানের ছেলে বিদ্যুৎ খান (৩০), বিশু মিয়ার ছেলে শরীফ মিয়া (২৬) এবং রবি খানের ছেলে রুবেল খান (২৬)।

এর আগে ​শুক্রবার বাসাইল উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া মাদরাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় বিদ্যুৎ খানকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা, শরীফ মিয়াকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা এবং রুবেল খানকে ৩ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন