বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন ‘One World: One Humanity’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

আগামী ২৯ আগস্ট ২০২৬ নিউইয়র্কে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। World Council of Religious Leaders-এর আমন্ত্রণে আয়োজিত সম্মেলনে তিনি প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ‘One World: One Humanity’ শীর্ষক এ সম্মেলনে আন্তঃধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবিক ঐক্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

আন্তর্জাতিক এ সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাংলাদেশের পক্ষ থেকে আন্তঃধর্মীয় সম্প্রীতি, শান্তি ও মানবিক ঐক্যের বার্তা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৬ টি স্বপ্ন বাড়ি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন