বিজ্ঞাপন

জবির নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (TDAA)-এর প্রথম দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। একইসঙ্গে সংগঠনটির প্রস্তাবিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ আগস্ট) দিনব্যাপী নাট্যকলা বিভাগ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সশরীরে উপস্থিত ও দূরবর্তী সদস্যদের অনলাইন ও অফলাইন ভোট মিলিয়ে ৮৭ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়েছে।

নির্বাচন উপলক্ষে আয়োজিত দিনের প্রথম অধিবেশনে উপস্থিত অ্যালামনাই সদস্যদের সামনে সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা, বিভিন্ন সংশোধনী এবং ধারাভিত্তিক ব্যাখ্যা শেষে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্রটি অনুমোদন লাভ করে।পরবর্তীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর মধ্য দিয়ে নাট্যকলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৮) গঠিত হয়।

নবনির্বাচিত পরিষদে সভাপতি হয়েছেন মো. আহসান হাবীব, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান কাওছার, যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, অর্থ সম্পাদক মো. আরিফুর ইসলাম এবং দপ্তর সম্পাদক মুনতাছরিন রহমান মীম।

এ ছাড়া শিল্প ও সংস্কৃতি সম্পাদক হিসেবে জেরিন চাকমা, আইসিটি, প্রচার ও ডকুমেন্টেশন সম্পাদক হিসেবে মিরাজ হোসেন শান্ত এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. ইমাম হোসেন নির্বাচিত হয়েছেন।কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম তাসিন, সৈয়দা কাজরিয়া রহমান প্রথমা এবং মো. আলম হোসেন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আহ্বায়ক কমিটির প্রধানের নেতৃত্বে শপথ গ্রহণ করে। পরে এক যৌথ বিবৃতিতে সাধারণ সদস্য, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট সব উপকমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিতরা।বিবৃতিতে তারা নাট্যকলা পরিবারের পারস্পরিক মেলবন্ধন আরও সুদৃঢ় করা, অ্যালামনাই সদস্যদের পেশাগত বিকাশে সহযোগিতা এবং নাট্যকলা বিভাগের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রী-চালক

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন