বিজ্ঞাপন

শেষ হলো ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ আরচ্যারী টুর্নামেন্ট

আগামী এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ও ভুটানের আরচ্যারদের অংশগ্রহণে টঙ্গীর আরচ্যারী ট্রেনিং একাডেমিতে আজ সমাপ্ত হয়েছে ‘ভুটান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট’। এবারের এই প্রতিযোগিতায় দু’দেশের আরচ্যাররা বিভিন্ন ইভেন্টে পদকের লড়াইয়ে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।

রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জয় করেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা, রৌপ্য পদক অর্জন করেছেন আব্দুর রহমান আলিফ এবং ব্রোঞ্জ পদক পেয়েছেন মিশাদ প্রধাণ। রিকার্ভ নারী এককে স্বর্ণপদক জিতেছেন সাইমা সালাহ উদ্দিন, রৌপ্য পদক পেয়েছেন মোসা. মনিরা আক্তার এবং ব্রোঞ্জ পদক জয় করেছেন শিমা আক্তার শিমু। এছাড়া কম্পাউন্ড পুরুষ এককে হিমু বাছাড় স্বর্ণ, মো. তরিকুল ইসলাম তাওহীদ রৌপ্য এবং ভুটানের সেতুম গেইটশেদ ব্রোঞ্জ পদক অর্জন করেন। কম্পাউন্ড নারী এককে পুষ্পিতা জামান স্বর্ণ, মোসা. কুলসুম আক্তার মনি রৌপ্য এবং বন্যা আক্তার ব্রোঞ্জ পদক লাভ করেন।

​দলীয় ও মিশ্র দ্বৈত ইভেন্টেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রিকার্ভ মিশ্র দলে স্বর্ণ জিতেছে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ ও শিমা আক্তার শিমু , রৌপ্য জিতেছে বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা ও সাইমা সালাহ উদ্দিন এবং ব্রোঞ্জ জিতেছে ভুটানের কিনলে তাহেরিং ও বাংলাদেশের সোনালী রায় জুটি। কম্পাউন্ড মিশ্র দলে স্বর্ণ জয় করেছে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ও পুষ্পিতা জামান, রৌপ্য জিতেছে ভুটানের টান্ডিন দর্জি ও সোনাম দেমা এবং ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের ঐশ্বর্য রহমান ও বন্যা আক্তার।

​রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রাম কৃষ্ণ সাহা, মো. রাকিব মিয়া ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল স্বর্ণপদক লাভ করে। ভুটান ও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রৌপ্য এবং ব্রোঞ্জ পদক অর্জন করে। রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের সাইমা সালাহ উদ্দিন, মোসা. মনিরা আক্তার ও শিমা আক্তার শিমু এবং রৌপ্য জিতেছে বাংলাদেশের সোনালী রায়, নাসরিন আক্তার ও আরোভি আফরোজ।

​অন্যদিকে কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে হিমু বাছাড়, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবের বাংলাদেশ দল স্বর্ণপদক অর্জন করে এবং ভুটান দল রৌপ্য পদক লাভ করে। কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে মোসা. কুলসুম আক্তার মনি, বন্যা আক্তার ও পুষ্পিতা জামানের বাংলাদেশ দল স্বর্ণপদক জয় করে এবং ভুটান ও বাংলাদেশ নিয়ে গড়া দল রৌপ্য পদক অর্জন করে।

প্রতিযোগিতা শেষ হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার প্রদান করেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সাম্পান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইমামুল হাসান এবং আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। এশিয়ান গেমসের আগে এই ফ্রেন্ডশিপ টুর্নামেন্ট উভয় দেশের আরচারদের প্রস্তুতিকে আরও শাণিত করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : আল নাসরকে জিতিয়ে রোনালদোর ৯৭৮ তম গোল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন