বিজ্ঞাপন

ভৈরবে বাসে অভিযান, ২ হাজার ইয়াবাসহ যুবক আটক

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) দুপুরে ভৈরব থানাধীন দূর্জয় মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত অভিযানটি চালানো হয়।

আটক ব্যক্তি হলেন মো. আজাদ খান (৩৬)। তিনি সিলেটের বিশ্বনাথ থানার খানপাড়া এলাকার মো. আজমান খানের ছেলে।

অভিযানকালে মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডারের সামনে রাস্তার ওপর ময়মনসিংহগামী ‘সাগরিকা’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির যাত্রী আজাদ খানের পরিহিত জিন্স প্যান্টের বাম পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন:বন্দরে মাদক সম্রাজ্ঞী শান্তি গ্রেফতার

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন