বিজ্ঞাপন

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ ৩০ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে গাইবান্ধার সদর মালিবাড়ী এলাকায় পূর্ববিরোধের জেরে আজিজারের হুকুমে পাপুল সরকার সহ কয়েকজন ব্যক্তি লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তাদের মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী মো. আব্দুর রাজ্জাক দাবি করেন, হামলাকারীরা তার ছোট ভাই বউ ও তার পরিবারের সদস্যদেরও মারধর করেন। একপর্যায়ে তাকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এবং তার জমিতে রোপন করা রোয়া উপড়ায় পেলে যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ঘটনার সময় অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় মো. আব্দুর রাজ্জাক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত আজিজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি অন্য আরেকজনকে ফোন ধরিয়ে দেন । অভিযোগগুলোর বিষয়ে বাকি অভিযুক্ত বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে কাভার্ডভ্যান-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন