চট্টগ্রামের ফটিকছড়িতে থানা পুলিশের সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ইয়াবা সেবনের সময় মো. আলাউদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক মো. আলাউদ্দিন হাটহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজা মিয়া বাড়ির মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
অভিযান চলাকালে ইয়াবা সেবনরত অবস্থায় আলাউদ্দিনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে বলে জানানো হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পড়ুন : দীর্ঘ ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের শাহাদাতস্থলে প্রথম শ্রদ্ধা


