বিজ্ঞাপন

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্স অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। অভিযানে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়েছে। বিজিবির হিসাবে আটক এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

‎সোমবার (৩১ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল শান্তিগঞ্জ এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানের সন্ধান পেয়ে সেটিতে তল্লাশি চালানো হয়।

বিজ্ঞাপন

‎তল্লাশির একপর্যায়ে কাভার্ড ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক শাড়িগুলোর সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

‎বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলো চোরাই পথে দেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
‎সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য প্রবেশের ফলে একদিকে যেমন দেশের বাজারে অবৈধ পণ্যের বিস্তার ঘটে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। এসব অবৈধ পণ্য প্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে বিজিবি।

‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

‎তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎এদিকে আটক করা ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : দেশের বাজারে কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন