বিজ্ঞাপন

নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে এসি মেকানিক নিহত

নওগাঁর নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গনি পলাশ ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা এলাকার রফিজ উদ্দিন বাবুর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করার সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপুরে চাচার পায়ে আটকাল নিখোঁজ শিশুর দেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন