বিজ্ঞাপন

চট্টগ্রামে গোপনে বাড়ির ছবি-ভিডিও ধারণের অভিযোগ, দুইজনকে পুলিশের হাতে দিলেন স্থানীয়রা

চট্টগ্রামের পটিয়ায় একটি বসতবাড়ির সামনে গোপনে ছবি ও ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। পরে এ বিষয়ে শহিদুল আলম প্রকাশ ফরহাদ নামে এক ব্যক্তি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওখারা এলাকার রোকন উদ্দিন প্রকাশ লিটন (৩৬) ও মিন্টু আলম (৩৭)।

অভিযোগকারী শহিদুল আলম প্রকাশ ফরহাদ (৩২) আজিমপুর এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

লিখিত অভিযোগে ফরহাদ উল্লেখ করেন, পূর্বের একটি মামলাকে কেন্দ্র করে রোকন উদ্দিন প্রকাশ লিটনের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। ওই মামলায় তাকে অহেতুক সন্দেহ করে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগ অনুযায়ী, সোমবার দুপুরে রোকন উদ্দিন ও মিন্টু আলম ফরহাদের বসতবাড়ির সামনে গিয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় বাড়িতে থাকা নারীরা ও পরিবারের সদস্যরা ছবি ও ভিডিও ধারণের কারণ জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

খবর পেয়ে ফরহাদ বাড়িতে গিয়ে তাদের কর্মকাণ্ডের কারণ জানতে চান। এ সময় অভিযুক্তরা তাকে হুমকি দিয়ে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রোকন উদ্দিন প্রকাশ লিটন ও মিন্টু আলমকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দুমড়েমুচড়ে গেল অটোরিকশা: কেন্দুয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, শিশুসহ আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন