বিজ্ঞাপন

রোপাআমন মৌসুমে পাওয়া যাচ্ছে নায্যমূল্যে সার, নেই সারের সংকট

রোপা আমন মৌসুমে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পাওয়ায় শেরপুরের কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। সময়মতো সার সংগ্রহ করতে পারায় আমন চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার নিয়ে কোনো সংকট না থাকায় নির্ধারিত মূল্যে সার পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন তারা।

বিজ্ঞাপন

বিসিআইসি ডিলার সার সেক্রেটারি মো. আলম হোসেন বলেন, “কৃষক ভাইদের বলছি, সারের কোনো সংকট নেই। আপনারা ডিলার পয়েন্টে গেলেই ন্যায্যমূল্যে সার পাবেন।”

তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে ডিলাররা কাজ করে যাচ্ছেন।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তানিয়া রহমান বলেন, “এ বছর আমন চাষের আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৬৯৩ হেক্টর। এর মধ্যে অর্জিত হয়েছে ৮৩ হাজার ৬২৩ হেক্টর। কৃষি বিভাগ প্রয়োজনমতো সকল কৃষকদের সহযোগিতা করে যাচ্ছে।”

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আমন মৌসুমে কৃষকদের চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সারের সরবরাহ ও বিতরণ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে শেরপুরের বিভিন্ন ইউনিয়নের কৃষকরা জানান, তারা ইতোমধ্যে আমন ধান লাগিয়েছেন এবং ন্যায্যমূল্যে সার পাচ্ছেন।

কয়েকজন কৃষক বলেন, “আমরা আমন ধান লাগিয়েছি, ন্যায্য মূল্যে সার পাচ্ছি। সময়মতো সার পাওয়া গেলে ধানের ফলনও ভালো হবে বলে আশা করছি।”

অন্যান্যরা বলেন, ডিলার পয়েন্ট ছাড়া অন্য কারো কাছ থেকে সার ক্রয় করবেন না।

পড়ুন:অপারেশনের অভাবে বিছানায় তৌহিদুল,বেঁচে থাকার আকুতি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন