বিজ্ঞাপন

ফকিরহাটে বেতাগা বাল্যবিবাহ বিষয়ে অবহিতকরণ সভা

বাগেরহাটের ফকিরহাটের বেতাগায় সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা। সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি সরকার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহন। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে অবহিতকরণ। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা।

পড়ুন : স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন