বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা বার ভবনের হলরুমে এই কর্মসূচির আয়োজন করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান হাবিব চপলের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আইনজীবীরা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, অর্জন ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহানুর রহমান শাহীন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট ছালামত আলী প্রামাণিক, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ স্থানীয় অন্যান্য আইনজীবীরা।
আলোচনা শেষে দলীয় চেয়ারপারসনসহ নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন : ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু
সা/


